একজন মেয়ের জীবন কি মা-বাবা আর স্বামীর ইচ্ছের উপরেই নির্ভরশীল?

একজন মেয়ের জীবন কি মা-বাবা আর স্বামীর ইচ্ছের উপরেই নির্ভরশীল!!???
* স্বামী নির্যাতন করলে এবং দাম্পত্য জীবনে না চাইলে তার ডিভোর্স মেনে নিতে হবে
* অন্যদিকে মা বাবা কবিনের টাকার লোভে মেয়েকে বাধ্য করেন ডিভোর্স দেওয়াতে
এভাবে চলতে থাকলে একটা মেয়ে কোথায় গিয়ে দাঁড়াবে???
এমনি একটা ঘটনা স্বাক্ষী হলাম। শুধুমাত্র মায়ের খারাপ পরামর্শের কারণে মেয়েকে স্বামীর বাড়ি থেকে কাবিনের টাকা নিয়ে ফিরতে হলো। মেয়েটির খুব ইচ্ছে ছিল স্বামীর সংসার করার। কিন্তু বিগত সময়ে মায়ের কথা শুনে স্বামীকে এতটাই তিক্ত করে ফেলছে যে, সেই সংসার করা কোনভাবেই সম্ভব হলোনা। সাথে বাবা-মা থাকা সত্ত্বেও অসহায় হতে হল এক মাসের শিশু সন্তান!!
তাই পৃথিবীর সকল মা বাবাকে বলবো কখনো কোন লোভে পড়ে প্লিজ সন্তানকে বউ ছাড়ার জন্য কিংবা স্বামীকে ছাড়ার জন্য পরামর্শ দিবেন না।
অন্যদিকে স্বামী এবং স্ত্রীকে বলবো আপনারাও কখনো মা-বাবা কিংবা অন্য কারোর খারাপ পরামর্শে সংসারে অশান্তি আনবেন না।