গরীবের আল্লাহ আছে

সিলেটের জৈন্তাপুরের গরীব দিন মজুর পরিবারের মেয়ে সুফিয়া (ছদ্ম নাম)। গ্রামের অন্য পাঁচটি মেয়ের মতই সুফিয়ার বেড়ে ওঠা। প্রতিবেশী মোঃ লিবির নজর পড়ে সুফিয়ার উপর। সুফিয়া কে উত্ত্যক্ত করতে করতে একটা পর্যায়ে বিষয়টি খুব গভীর হয়। বিষয়টি বেশ কিছুদিন অতিবাহিত হলেও সুপিয়ার পরিবার গরিব বিধায় স্থানীয়ভাবে কোন বিচার পাচ্ছিল না। বরং স্থানীয় মোড়ল দ্বারা সুফিয়ার বাবা-মা বারবার অপমানিত অপদস্ত হতে হয়েছে। নির্যাতনের শিকার হতে হয়েছে। তৎকালীন সময়ে থানায় অভিযোগ করার পরেও অভিযোগটা আমলে নেওয়া হয়নি। এরই মাঝে সুফিয়ার বাবা মানবাধিকার সংস্থার শরণাপন্ন হন। আমরা বিষয়টির আলোকে আবেদন নিয়ে তথ্য যাচাই-বাছাই শুরু করে ঘটানার সত্যতা পাই। যাচাই-বাছাই করতে গিয়ে বিচারক নামের যে আমলা তাদের সন্ধানও মেলে। এই সকল আমলা আমাদের প্রায় সকল গ্রামেই কম বেশি পাওয়া যায়। যারা টাকার বিনিময় সত্য ঘটনাকে চাপা দিয়ে বিচারক সেজে বিচার করে। আমরা বিষয়টি নিয়ে হাত দেওয়ার পর ঐ সমস্ত আমলাবৃন্দ সুবিধা ভোগ করতে না পেরে আস্তে আস্তে সরে যায়। আর তাদের সরে যাওয়া ছাড়া কোন উপায় ছিল না। কারণ মানবাধিকার এ আমলাদের কোন জায়গা নেই। অতঃপর উভয়পক্ষের প্রকৃত অভিভাবক নিয়ে বসা হয়। সকল আলাপ আলোচনা শেষে সুফিয়া এবং লিবির পারিবার উভয়কে বিবাহের বন্ধনে আবদ্ধ কর্মী মর্মে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের বৈবাহিক আইন ও ইসলামিক আইন অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হয়। এই আমলারা চাইলে নিরপেক্ষভাবে এই সমাধানটি স্থানীয় পর্যায়ে দিতে পারতেন। কিন্তু সামান্য কিছু টাকার জন্য তারা এই সমস্ত গরিব মানুষকে হয়রানি করে থাকেন। বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামেই এই আমলাদের দেখা যায়। এদের কারণেই একটা সুস্থ ঘটনা অসুস্থ হয়ে ওঠে, এদের কারণেই ঝগড়া ফ্যাসাদ দ্রুত শেষ না হয়ে স্থায়ীকরণ হয়। তাই এরকম আমলাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। সবার আগে আমাদের সচেতন হওয়া উচিত। কোন ঘটনা ঘটলেই আমাদের কোন আমলা বা দালালের শরনাপন্ন হওয়া উচিত নয়। প্রয়োজনে থানা, লিগ্যাল এইড কিংবা স্বচ্ছ মানবাধিকার সংগঠনের এর শরণাপন্ন হওয়া উত্তম।

গরীবের আল্লাহ আছে Read More »

প্রবাসীর স্ত্রীকে শ্বশুর কর্তৃক ধর্ষণের চেষ্টার অভিযোগ

দুবাই প্রবাসীর স্ত্রী সুমা বেগম (ছদ্ম নাম), শ্বশুর কর্তৃক ধর্ষণের চেষ্টা অভিযোগ এনেছেন। ঘটনাটি ঘটেছে সিলেটের শাহপরান থানাধীন ধনকান্দি গ্রামে। এই বিষয়ে স্থানীয়ভাবে অনেকবার বিচার সালিশ হলেও সমাধান হয়নি । ভুক্তভোগী থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি। প্রবাসীর স্ত্রী মানবাধিকার সংস্থা একটি আবেদন করেছেন। তিনি আবেদনে উল্লেখ করেন তার শ্বশুর খুবই খারাপ প্রকৃতির আইন অমান্যকারী, উগ্র, দুশ্চরিত্র, ধর্ষণ ও প্রতারণাকারী প্রকৃতির লোক। আবেদনকারী বিবাদীর মেজ পুত্রবধূ এবং তার স্বামী প্রবাসে (দুবাই) অবস্থানরত। স্বামী বিদেশ যাত্রার পর হতে ৬ বছরের ছেলে সন্তান জাকুওয়ান সহ শ্বশুর বাড়িতে নিজ গৃহে বসবাস করিয়া আসিতেছেন। কিন্তু শ্বশুর একজন দুশ্চরিত্র ব্যক্তি। তিনি ইতিপূর্বে চারটি বিবাহ সম্পন্ন করিয়াছেন, তবুও নারীদের প্রতি অশোভন আচরণ ও খারাপ দৃষ্টিতে কথাবার্তা বলেন। এছাড়া তার শ্বশুর ইতিপূর্বে কাজের মেয়েকে ধর্ষনের জন্য জেল খেটেছেন। বেশ আগে থেকেই তিনি বিভিন্ন সময়ে অশালীন প্রস্তাব প্রদান করেন। প্রথমে মান-সম্মানের ভয়ে বিষয়টি এড়িয়ে গেলেও পরবর্তীতে তিনি আমাকে গভীর রাতে তার বেডরুমে গিয়ে হাত-পা মালিশ করার প্রস্তাব দেন, তখন সুমা অপরাগতা প্রকাশ করেন। কিছুদিন পূর্বে শ্বশুর তার গায়ে জোরপূর্বক হাত দেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার দেন এসময় তিনি রুম ত্যাগ করেন। ভয় পেয়ে সুমা নিজের আত্মসম্মানের কারণে নিজ পিত্রালয়ে চলে যান এবং প্রায় ৪৫ দিন সেখানে অবস্থান করি। পরবর্তীতে প্রবাসে থাকা স্বামী বিষয়টি জানতে পেরে তাহাকে পুনরায় সংসারে ফিরে আসার অনুরোধ করেন। স্বামীর আকুতি এবং সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে বাধ্য হয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসেন। কিন্তু ফিরে আসার পর শ্বশুর পুনরায় তার প্রতি অশালীন আচরণ ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত হইবার চেষ্টা করেন। তখন সুমা বিষয়টি স্বামী সহ পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের অবগত করেন। এরই মাঝে গত ১০/১১/২০২৫ইং তারিখ দুপুর ১২:০০ ঘটিকায়, আমি আমার শয়নকক্ষে অবস্থান করাকালীন সময়ে তার কক্ষে প্রবেশ করিয়া ধর্ষণের উদ্দেশ্যে গায়ে হাত দেয় এবং আমার শরীরের শস্পর্শকাতর স্থানে স্পর্শ করে ধর্ষনের চেষ্টা করেন। এসময় সুমা চিৎকার করলে তিনি রুম থেকে বের হয়ে ধারালো দা হাতে নিয়ে আমাকে ও আমার সন্তানকে হত্যার হুমকি প্রদান করেন। আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ও স্থানীয় মুরব্বিয়ানগণ ছুটে এসে শ্বশুরকে নিবৃত্ত করেন। পরবর্তীতে সে বিষয়টি স্বামীকে অবগত করিলে পারিবারিক ও স্থানীয় ভাবে নিষ্পত্তির চেষ্টা করা হয়ে ব্যর্থ হয়। বাধ্য হয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ করলেও কোন প্রতিকার পান নাই। এরপরেও সে স্বামীর বাড়িতেই ছিল। এমতবস্থায় হঠাৎ গত ১৮/১১/২০২৫ইং তারিখে সন্ধা আনুমানিক ৭:০০ সাত ঘটিকার সময় ঘরের মধ্য খাটে শুয়ে ছিল। এরই মাঝে শ্বশুর তার ঘরে প্রবেশ করে আমার মুখ চেপে ধরে জামা ও সেলোয়ার খুলার চেষ্টা করলে ধস্তাধস্তিতে শ্বশুর কর্তৃক হাত ও বুক ক্ষত হয়। এসময় শ্বশুর তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে আমার মুখ থেকে শ্বশুরের হাত সরে যায়। এসময় সুমার শোর চিৎকার করলে প্রতিবেশিরা আসলে শশুর ঘর থেকে বের হয়ে যায়। এসময় সে কোন উপায় না পেয়ে বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে স্বামীর সঙ্গে পরামর্শ করে স্বামীর নির্দেশে আইনি সহায়তার জন্য মানবাধিকার সংস্থার শরণাপন্ন হয়েছেন। ইতিমধ্যে সংস্থার পক্ষ থেকে ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগীকে আইনি সহায়তা দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে । আশা করি খুব শীঘ্রই ভালো একটা আপডেট দিতে পারব।

প্রবাসীর স্ত্রীকে শ্বশুর কর্তৃক ধর্ষণের চেষ্টার অভিযোগ Read More »

একজন মেয়ের জীবন কি মা-বাবা আর স্বামীর ইচ্ছের উপরেই নির্ভরশীল?

একজন মেয়ের জীবন কি মা-বাবা আর স্বামীর ইচ্ছের উপরেই নির্ভরশীল!!??? * স্বামী নির্যাতন করলে এবং দাম্পত্য জীবনে না চাইলে তার ডিভোর্স মেনে নিতে হবে * অন্যদিকে মা বাবা কবিনের টাকার লোভে মেয়েকে বাধ্য করেন ডিভোর্স দেওয়াতে এভাবে চলতে থাকলে একটা মেয়ে কোথায় গিয়ে দাঁড়াবে??? এমনি একটা ঘটনা স্বাক্ষী হলাম। শুধুমাত্র মায়ের খারাপ পরামর্শের কারণে মেয়েকে স্বামীর বাড়ি থেকে কাবিনের টাকা নিয়ে ফিরতে হলো। মেয়েটির খুব ইচ্ছে ছিল স্বামীর সংসার করার। কিন্তু বিগত সময়ে মায়ের কথা শুনে স্বামীকে এতটাই তিক্ত করে ফেলছে যে, সেই সংসার করা কোনভাবেই সম্ভব হলোনা। সাথে বাবা-মা থাকা সত্ত্বেও অসহায় হতে হল এক মাসের শিশু সন্তান!! তাই পৃথিবীর সকল মা বাবাকে বলবো কখনো কোন লোভে পড়ে প্লিজ সন্তানকে বউ ছাড়ার জন্য কিংবা স্বামীকে ছাড়ার জন্য পরামর্শ দিবেন না। অন্যদিকে স্বামী এবং স্ত্রীকে বলবো আপনারাও কখনো মা-বাবা কিংবা অন্য কারোর খারাপ পরামর্শে সংসারে অশান্তি আনবেন না।

একজন মেয়ের জীবন কি মা-বাবা আর স্বামীর ইচ্ছের উপরেই নির্ভরশীল? Read More »

শিক্ষা সামগ্রী বিতরণ

ভালোলাগার অন্যরকম মুহূর্ত। কোরআনের পাখিদের সাথে কিছুক্ষণ। আজকে কোরআনের পাখিদের জন্য রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী প্রদান করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশে মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম মহোদয়।

শিক্ষা সামগ্রী বিতরণ Read More »

প্রবাসীর বাড়ি জবরদখলের চেষ্টার অভিযোগ

ফ্রান্সে পরিবার নিয়ে বসবাসকারী প্রবাসী সিরাজুল ইসলাম। বাংলাদেশে সিলেটের ফেঞ্চুগঞ্জে পৈত্রিক বাড়ী। সিলেট শহরে ইসলামপুর এলাকায় এই সম্মানিত প্রবাসীর একটি বাড়ি রয়েছেন। বাসাটি সুনামগঞ্জের ফারুক মিয়া নামক এক লোকের কাছে তিনি ভাড়া দিয়ে রেখেছেন। ফারুক মিয়া পরিবারবর্গ নিয়েই এ বাড়িতে থাকেন। ফ্রান্স প্রবাসী সিরাজুল ইসলামের এই বাড়িটি প্রয়োজন না থাকায় তিনি বিক্রি করার সিদ্ধান্ত নেন কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ভাড়াটিয়া। এই ভাড়াটিয়ার নজর পড়েছে বাড়িটির দিকে। ভাটিয়া যেভাবে হোক জবরদখল করে এই বাড়িটি হাতিয়ে নিতে চায়। মানবাধিকার কার্যালয়ে উপস্থিত হয়ে এমনটাই অভিযোগ আনেন এই সম্মানিত প্রবাসী। মানবাধিকার একটি টিম প্রবাসী ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এই বিষয়টি নিয়ে ইতিমধ্য কাজ শুরু করেছেন।এমন যদি হয় প্রবাসীদের প্রতি আমাদের আচরণ তাহলে প্রবাসীরা আস্তে আস্তে আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নিবেন। তাই প্রবাসীদের যে কোন বিপদ-আপদে আমাদের এগিয়ে আসা উচিত। আমরা অনেকেই প্রবাসীদের সম্পদের উপর লোভ করে থাকি। আমরা মনে করি প্রবাসীরা সীমিত সময় ছুটি নিয়ে বাংলাদেশে আসেন। আর এই সময়ে আমাদের দেশের যে আইনি জটিলতা রয়েছে সেই জটিলতা থেকে কোনভাবেই সমস্যার সমাধান করা সম্ভব হয় না । একসময় তাদের হতাশ হয়ে জীবন জীবিকার তাগিদে আবার প্রবাসে চলে যেতে হয়। আর এই সুযোগগুলো আমাদের দেশে থাকা কিছু অসৎ মানুষ নিয়ে থাকেন। তাই আমি মনে করি প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের লোকদের প্রবাসীদের কোন সমস্যা হলে সেটাকে অতীব গুরুত্ব দিয়ে দ্রুত সময়ে অর্থাৎ প্রবাসীদের নির্ধারিত ছুটি থাকার মধ্যই সেটার সমাধান দেওয়া উচিত।

প্রবাসীর বাড়ি জবরদখলের চেষ্টার অভিযোগ Read More »

ফেসবুক ও টিকটক এর পরকীয়ার কাছে হেরে যাচ্ছে সংসার

“”স্বামী চারটা বিয়ে করুক সমস্যা নেই কিন্তু শর্ত হচ্ছে একই রুমে একই খাটে সকল স্ত্রীকে নিয়ে একসঙ্গে ঘুমাতে হবে”” ফেসবুক ও টিকটক এর পরকীয়ার কাছে হেরে যাচ্ছে একটি সংসার। ডিভোর্সের দ্বারপ্রান্তে গোয়াইঘাটের আসমার দাম্পত্য জীবন। ২০২৩ সালে গোয়ানঘাটের গুরকুচি পশ্চিমপাড় জনাব ইলিয়াস আলীর ছেলে সেলিম আহমেদ এর সঙ্গে আসমার (ছদ্ম নাম) বিয়ে হয়। বিয়ের পর থেকেই সেলিম ফেসবুক ও টিকটক আসক্ত হয়ে পড়ে। একাধিক মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। আসমার ভাষ্য মতে কোনো কোনো মেয়েকে সে বিয়ের প্রলোভন ওর সেলিব্রিটি করার লোভ দেখিয়ে সিলেট শহরে বিভিন্ন জায়গায় দিনের পর দিন সময় কাটিয়েছে। এরই মাঝে এভাবে আসমা দুইবার অন্তঃসত্ত্বা হলেও সেলিম ও তার পরিবারের অবহেলার কারণে দুইবারই সন্তান মারা যায়। বর্তমান আসমা ৮ মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ ছেলে নিরুদ্দেশ। অন্যদিকে কোন এক মেয়ের সঙ্গে আসমার কথা হলে সে জানায় সেলিম ঐ মেয়েকে বিয়ে করেছে। বিষয়টি নিয়ে যখন কোনোভাবেই আসমা বিচার পাচ্ছিল না তখন আমাদের শরণাপন্ন হয়। আমরা নোটিশ করার পরে সেলিম নড়েচড়ে বসে। দ্রুত সে অন্যত্র থেকে গ্রামের বাড়িতে এসে স্থানীয় কিছু মুরুব্বীদের হাত করে একটা আপোষ করার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত আপোষনামাটি আমাদের হাতে পড়ার পর দেখতে পাই আসমাকে এই লিখিত আপোষনামার মাধ্যমে প্রচণ্ডভাবে এই মুরুব্বীরা ঠকিয়েছে। গ্রামের সহজ সরল আসমা ও তার পরিবারকে এই কাগজের স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে। ভাগ্য ভালো আপোষনামার মূল কপিটি আমাদের কাছে আসার পর বিস্তারিত জেনে আসমা তার পরিবারের চোখ খুলে যায়। টিকটকার সেলিম আহমেদ ও তার অভিভাবকবৃন্দ বিষয়টি সমাধান করার নাটক করলেও ধরা পড়ে গিয়েছে। বিষয়টা নিয়ে উভয়পক্ষ মিলে আমরা বসে একটি সমাধানের চেষ্টা চালিয়েছি। তবে সেলিমের পরিবার সমাধান চাইলেও ফেসবুক এবং টিকটকের নেশায় আসক্ত সেলিম সমাধান চাচ্ছে না। এরই মাঝে সুন্দর একটি প্রস্তাব এসেছে সেলিম আহমেদ আরো তিনটা বিয়ে করলেও আসমার কোন আপত্তি নেই তবে শর্ত হচ্ছে একই ঘরে একই খাটে চার স্ত্রীকে নিয়ে থাকতে হবে।পরবর্তীতে ইনশাআল্লাহ বিস্তারিত আপডেট জানাব।

ফেসবুক ও টিকটক এর পরকীয়ার কাছে হেরে যাচ্ছে সংসার Read More »

ক্ষুধার্ত পথচারীদের মাঝে এক বেলা খাবারের কর্মসূচি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) এর শাহপরান (রহঃ) থানা কমিটির পক্ষ থেকে অসহায় ক্ষুধার্ত পথচারীদের মাঝে শীতের এই গভীর রাতে এক বেলা খাবারের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এমন একটি মানবিক ভালো উদ্যোগ নেওয়ার জন্য শাহপরান (রহঃ) থানা কমিটির সকলকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ এভাবেই মানবিক কাজের মাধ্যমে এগিয়ে যাবে আমাদের প্রাণের মানবাধিকার সংগঠন আসক।

ক্ষুধার্ত পথচারীদের মাঝে এক বেলা খাবারের কর্মসূচি Read More »

প্রবাসীরা জমি সংক্রান্ত নিরাপত্তার ঝামেলায় বেশি

আমাদের দেশে প্রবাসীর নিরাপত্তা যদি নিশ্চিত করা যেত তাহলে আমাদের রেমিটেন্স আরো অনেকগুনে বেড়ে যেত। এদেশে প্রবাসীরা কোটি কোটি টাকা ইনভেস্টার হতেন। অন্যান্য হয়রানির পাশাপাশি বিশেষ করে প্রবাসীরা জমি সংক্রান্ত নিরাপত্তার ঝামেলায় বেশি থাকেন। কারণ প্রবাসীরা স্বল্প সময়ের ছুটিতে দেশে আসেন। দেশে আসার পর যখন দেখেন একজন প্রবাসীর জমি অন্য কোন কেউ দখলে নিয়ে গেছে বা দখল করার চেষ্টা করছে তখন আইন আদালতের শরণাপন্ন হলে আইনি জটিলতার কারণে এবং ছুটি শেষ হয় সেই সমস্যার সমাধান না করেই আবার তার প্রবাসে ফেরত যেতে হয়। তাই এই ব্যাপারে নীতি নির্ধারকদের এমন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে প্রবাসীরা সহজেই তাদের যে কোন আইনি জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। এমনই ভাবে গোলাপগঞ্জ হেতিমগঞ্জ এলাকার একজন সহজ সরলমনা সাবেক প্রবাসীর জমি জবরদখল নিয়ে দীর্ঘদিন যাবত ভুগছেন। যতটুকু দেখলাম কাগজপত্র সবকিছুই সঠিক আছে। কিন্তু এই ব্যক্তি সহজ সরল হওয়ায় গ্রামের কিছু ভুমি খেকো লোক তার ক্রয়কৃত সম্পত্তির উপর জোরপূর্বক স্থাপনা তৈরির চেষ্টা চালাচ্ছিলেন। বিষয়টি নিয়ে আদালতে মামলা হলেও শেষ পর্যায়ে এসে মামলা পরিচালনায় ব্যর্থ ছিলেন। এরই মধ্য ভুক্তভোগী মুরব্বি আইনি সহায়তার জন্য আমাদের সংস্থা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)- এর শরণাপন্ন হয়েছেন। ইনশাআল্লাহ আমরা প্রথম ধাপে প্রবাসী ভাইকে সহযোগিতা করতে জন্য সফল হয়েছি। আশা করি খুব শীঘ্রই ভালো একটা ফলাফল আসবে। প্রতিবেশী কোন প্রবাসী সমস্যায় পড়লে এভাবেই আমাদের প্রত্যেকই নিজ দায়িত্ব থেকে এগিয়ে যাওয়া উচিত।

প্রবাসীরা জমি সংক্রান্ত নিরাপত্তার ঝামেলায় বেশি Read More »

শীতবস্ত্র বিতরণ

রাত প্রায় ১১:৪৫ মিনিট। আজকের শীতবস্ত্র বিতরণ শুরু । আমাদের মানবাধিকার কর্মীবৃন্দ যাচ্ছে শহরের বিভিন্ন স্থানে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) এর পক্ষ থেকে ধারাবিকভাবে প্রতিরাতেই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এই ধারাবাহিকতা চলবে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। আপনার প্রতিবেশী যারা একটি পোশাক কিংবা কম্বলের জন্য শীতে খুব কষ্ট করছে আপনিও তাদের পাশে দাঁড়াতে পারেন। অথবা আমাদের জানাতে পারেন ০১৭৪২৪৯২৫৯২ নাম্বারে। সংবাদ পেলে ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী শীতবস্ত্র পৌছে দেবো শীতার্ত মানুষের বাসায়।

শীতবস্ত্র বিতরণ Read More »

শীতবস্ত্র বিতরণ

রাত প্রায় ১১:০ মিনিট। বছরের শেষ দিন এবং শেষ ঘন্টা চলছে। কোতোয়ালি থানা কমিটির সম্মানিত মানবাধিকার কর্মীবৃন্দ শীতবস্ত্র বিতরণ শুরু করলেন । শুরু করে তারা যাচ্ছে শহরের বিভিন্ন স্থানে গিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) এর পক্ষ থেকে ধারাবিকভাবে প্রতিরাতেই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এই ধারাবাহিকতা চলবে ইনশাআল্লাহ। আপনার প্রতিবেশী যারা একটি পোশাক কিংবা কম্বলের জন্য শীতে খুব কষ্ট করছে আপনিও তাদের পাশে দাঁড়াতে পারেন। অথবা আমাদের জানাতে পারেন ০১৭৪২৪৯২৫৯২ নাম্বারে। সংবাদ পেলে ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী শীতবস্ত্র পৌছে দেবো শীতার্ত মানুষের বাসায়। এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য কোতয়ালী থানা কমিটির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

শীতবস্ত্র বিতরণ Read More »