জেলখানার প্রতিটি দেয়ালের আড়ালে শুধু অপরাধী নয়, অনেক নিরপরাধ মানুষও জীবন কাটান। আর অপরাধী হলেও, একজন মানুষকে সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আসার সুযোগ করে দেওয়া আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব।
একবার ভেবে দেখুন, দীর্ঘদিনের নিঃসঙ্গতা একজন মানুষের মানসিক অবস্থার ওপর কতটা প্রভাব ফেলে। তাই সরকারের পাশাপাশি সমাজের মানুষ হিসেবেও আমরা জেলখানার নিয়ম মেনে ধর্মীয় গ্রন্থ, শিক্ষামূলক বই, বই পড়ার উপকরণ, খেলাধুলার সামগ্রীসহ ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা পৌঁছে দিতে পারি।
আমি নিজেও সময়ে সময়ে এই ছোট্ট উদ্যোগের অংশ হওয়ার চেষ্টা করি। কারণ আমি বিশ্বাস করি, একটি ভালো বই, একটি সুন্দর শিক্ষা কিংবা একটি আন্তরিক উদ্যোগ কারও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ি, যেখানে শাস্তির পাশাপাশি সংশোধন, মানবিকতা ও নতুন করে বেঁচে ওঠার সুযোগও নিশ্চিত হয়।
