নারী নির্যাতনের পাশাপাশি এই সমাজে পুরুষও খুব নির্যাতিত

কিন্তু পুরুষ নির্যাতন আইন না থাকার কারণে পুরুষ অসহায় হয়ে নিরবে নির্যাতন সরে যায়।
গোয়াইনঘাটের আফতাব মিয়া। স্ত্রীর সঙ্গে বিরোধ সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন চলছিলো স্থানীয় সালিশ, আদালতে মামলা সহ একাধিক হয়রানী। আফতাব মিয়ার দাবি ছিল তিনি পুরুষ নির্যাতনের শিকার। কিন্তু স্থানীয় সালিশ ও আদালত তার এই দাবি মানতে নারাজ। অবশেষে মানবাধিকার সাংগঠনের শরণাপন্ন হন। আমরা তথ্য যাচাই-বাছাই করে দেখি সত্যিকার অর্থে আফতাব মিয়া শশুর শাশুড়ি ও স্ত্রী কর্তৃক পুরুষ নির্যাতনের শিকার। আফতাব মিয়ার শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে যেটা বোঝা যায়, তারা চায় মেয়ের সংসার করার প্রয়োজন নেই, কাবিনে টাকা হলেই চলে। এই শর্তে আফতাব মিয়ার স্ত্রীও একমত। অবশেষে সংসারটি ভেঙে গেল। যদিও বিচারের শেষ পর্যায়ে স্ত্রী বুঝেছিল যে, সে ভুল করতেছে । বাবা-মার কথার ফাঁদে পা দিয়েছে কিন্তু ততক্ষণে সব শেষ। কাবিনের দেনমোহরার কাছে হেরে গেল একটি দাম্পত্য জীবন। অবশ্য বছরের পর বছর কোনো হয়রানি নয়, মাত্র এক মাস দশ দিনের মধ্য সম্পূর্ণ বিরোধের সমাপ্তি ঘটেছে। সংক্ষিপ্ত সময়ে দীর্ঘদিনের একটি বিরোধ শেষ করতে পেরেছি এটাই আমাদের বড় প্রাপ্তি।